রাজবাড়ীর টিটিসিতে ক্লাস রুমে ছাত্রকে মেরে জখম করলো শিক্ষক ও তার সহযোগি –
- Update Time : ০৫:০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯
- / ৮১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার আাদীপুর এলাকায় অবস্থিত রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ’র ক্লাস রুমের মধ্যে মামুনুল ইসলাম নামে এক ছাত্রকে মেরে জখম করেছে শিক্ষক ও তার সহযোগিরা। ওই ছাত্রকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আহত ছাত্র মামনুল ইসলাম জানায়, সে রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইলেক্ট্রিক ট্রেডে নবম শ্রেণীতে পড়াশোনা করে। আজ দুপুরে সে ক্লাস রুমে বসে ছিলো। ওই সময় টিটিসি’র ইলেক্ট্রিক ট্রেডের শিক্ষক আব্দুর রবের নেতৃত্বে তার সহযোগি সাব্বিরসহ কোন কারণ ছাড়াই তাকে মারপিট করে। সেই সাথে তার কপালে চেয়ার মেরে রক্তাক্ত জখম করে। ওই সময় অন্যান্য ছাত্ররা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করে। সে সময় রক্তাক্ত অবস্থায় তাকে চিকিৎসা সেবা দেবার জন্য টিটিসি’র অধক্ষ্যসহ অন্যান্য শিক্ষকদের সহযোগিতা চাওয়া হলেও কেউ এগিয়ে আসেনি। পরে তার সহপাঠিরা তাকে রাজবাড়ী সদর হাসপাতালে এনে ডান চোখের উপরে ৩টি সেলাই দিয়ে অসুস্থ্য অবস্থায় তার বাড়ীতে পৌছে দেয়।
ওই ছাত্রের বাবা জহুরুল ইসলাম বলেন, টিটিসি’র ইলেক্ট্রিক ট্রেডের শিক্ষক আব্দুর রব কোন কারণ ছাড়াই তার ছেলেকে নির্দয় ভাবে পিটিয়ে জখম করেছে। তিনি বিষয়টি অধ্যক্ষকে জানানোর জন্য গেলেও দীর্ঘ সময় তাকে অধ্যক্ষ রুমে প্রবেশের অনুমতি দেন নি।
রাজবাড়ী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ ফাতেমা নারগিস কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































