রাজবাড়ীর খানগঞ্জে পঞ্চম বারের মত বিজয়ী এমপি কাজী কেরামত আলীর গণসংবর্ধনা প্রদান –
- Update Time : ১০:৩৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯
- / ৮৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সদর উপজেলা খানগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ, বেলগাছি বাজার বণিক সমিতি ও পুরাতন বাজার বণিক সমিতির উদ্যোগে পঞ্চম বারের মত রাজবাড়ী-১ আসনের বিজয়ী এমপি কাজী কেরামত আলীকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বুধবার বিকালে বেলগাছী বাজারে এ গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আকরামুজ্জামান রঞ্চু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ¦ কাজী কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ^াস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, ইউপি চেয়ারম্যান আতাহার আলী তকদির, আব্দুল মালেক প্রমাণিক, ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবলু, ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আবু নাছির প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































