রাজবাড়ীর এসপি’র অনন্য নজির- ১০৩ টাকা ব্যয়ে ৮২ জনের হলো পুলিশ কনষ্টেবলের চাকুরী –
- Update Time : ০৭:১৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯
- / ১২৩ Time View

জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
নানা প্রক্রিয়া সম্পূর্ণ করে আজ বৃহস্পতিবার রাজবাড়ীতে নিয়োগ দেয়া হয়েছে ৮২জন পুলিশ কনষ্টেবল। নিয়োগ পাওয়া প্রার্থীদের দাবী সম্পূর্ণ স্বচ্ছতার মধ্য দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে। নিয়োগ পেতে ব্যাংক চালানসহ ব্যয় হয়েছে মাত্র ১০৩ টাকা।
আজ বিকালে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে আসা নিয়োগপ্রাপ্ত পুলিশ কনষ্টেবল সজিব মন্ডল বলেন, তার বাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের নিজাতপুর গ্রামে। তার বাবা বক্কার মন্ডল আগে ঘুরে ঘুরে কুলফি মালাই বিক্রি করতো। গত দুই বছর ধরে বাবা অসুস্থ্য তাই তার মা সখিনা বেগম তাকে এবং তার ষষ্ঠ শ্রেণীতে পড়–য়া বোনকে নিয়ে নিদারুন কষ্টে দিনপাত করছেন। সম্পত্তি বলতে বসতবাড়ীর ৫শতাংশ জমি এবং ওই জমিতে থাকা একটি ছাপড়া ঘর। তিনি রাজবাড়ী সরকারী কলেজে অনার্স প্রথম বর্ষে পড়াশোনার পাশাপাশি ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থীকে পড়িয়ে আসছেন। এই পরানো বাবদ যে আয় হয় তা দিয়েই তিনি তার পরিবার চালানো এবং অসুস্থ্য বাবার চিকিৎসা প্রদান করে আসছেন। গত ২২ জুন তিনি হঠাৎ করেই রাজবাড়ী পুলিশ লাইনে আসেন এবং পুলিশ কনষ্টেবল পদে নিয়োগ পেতে লাইনে দাঁড়ান। শাররীক যোগ্যতায় টিকে যাবার পর তাদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়। ওই পরীক্ষায় ৪০ নম্বরের মধ্যে সর্বচ্চ নম্বর পেয়ে তিনি প্রথমস্থান অর্জন করেন। এর পর তিনি মৌখিক পরীক্ষা দেন এবং সেখানেও উত্তীর্ণ হয়ে নিয়োগপত্র হাতে পান। তার এই নিয়োগ পেতে মাত্র ১০৩ টাকা ব্যয় হয়েছে। তিনি বলেন, এই যুগেও যে বিনা টাকায় চাকুরী হয় তা কখনো কল্পনাও করতে পারিনি। গরীবের সন্তান, টাকাও দিতে পারবোনা তাই চাকুরীও হবে না। এমন ধারণা থাকলেও রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি’র উদারতায় তার ওই ধারনা চলে গেছে। তাই তিনি এখন বাংলাদেশ পুলিশের একজন সৎ সাহসী পুলিশ সদস্য হবার শপথ নিয়েছেন।

অপর চাকুরী প্রাপ্ত রাশেদুল ইসলাম রানা বলেন, তার বাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হাটবাড়ীয়া গ্রামে। তার বাবা খোকন শেখ রাজধানী ঢাকার সাভার এলাকায় রিকশা চালান। তারা ২ ভাই ও ১ বোন। তিনি সকলের বড়। পড়াশোনা করেন ফরিদপুর রাজেন্দ্র বিশ^বিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে। ম্যাচে থাকার টাকা দিতে না পারায় গত দুই মাস ধরে করছেন বাড়ীতে অবস্থান। সংসারের হাল ধরতে বাড়ীতে তাই শুরু করেন প্রাইভেট পড়ানো। আর এ থেকে যে আয় হয় তা দিয়ে নিজের পড়াশোনার পাশাপাশি মায়ের হাতেও কিছু টাকা তিনি তুলে দিচ্ছেলেন। তিনিও দাবী করেন, মাত্র ১০৩ টাকা ব্যয়ে পুলিশ কনষ্টেবল পদে তার চাকুরী হয়েছে। যা তিনি কল্পনাতেও ভাবেন নি। তার এই চাকুরী পাওয়া পরিবারের সদস্যরা ভীষন খুমি হয়েছেন।
এ ব্যাপারে কথা হয় রাজবাড়ীর পুলিশ রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম-এর সাথে। তিনি দৈনিক কালের কণ্ঠেকে দেয়া সাক্ষাৎকারে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং আইজিপি স্যারের নির্দেশনা ছিলো, পুলিশ কনষ্টেবল পদে কারও তদবীর শোনা হবে না। সঠিক ও স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ কার্যক্রম পরিচালনা করতে হবে। যে কারণে তিনি সর্বচ্চ সতর্কতার মধ্য দিয়ে ২২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত রাজবাড়ীতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন।

এই তিন দিন তার ব্যক্তি গত মোবাইল ফোনটিও বন্ধ রেখেছেন। সংশ্লিষ্ঠ ব্যক্তি ছাড়া কাউকে নিয়োগ স্থলে প্রবেশ করতেও দেয়া হয়নি। নিতে দেয়া হয়নি কোন মোবাইল ফোন বা ইলেক্ট্রনিক ডিভাইস। নিয়োগ প্রক্রিয়ার শুরুতে অংশ নেয় ১,৯৫৪ জন। শাররীক যোগ্যতা ও মাপকাঠিতে প্রাথমিক বাছাইতে টেকে ৬৯৫ জন। বিভিন্ন স্থান থেকে আগত পর্যবেক্ষক ও নিয়োগ পরীক্ষার সাথে জড়িতদের ব্যবস্থাপনায় জেলা শহরের ডাঃ আবুল হোসেন কলেজে হয় লিখিত পরীক্ষা। ৪০ নম্বরের ওই পরীক্ষায় ৪৫ শতাংশ নম্বর পেয়ে পাস করেন ২০৮ জন। পরবর্তীতে নিয়োগ বোর্ডে তাদের মৌখিক পরীক্ষায় ৮২ জনকে চুড়ান্ত নাম ঘোষনা করা হয়। তিনি মনে করেন, দূর্ণীতির বিরুদ্ধে যুদ্ধ এখন থেকেই করতে হবে। এই নিয়োগ তার একটি উৎকৃষ্ট উদাহরণ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































