রাজবাড়ীর ইন্দ্রনারায়নপুরে নারী পুলিশ কনষ্টেবলের মায়ের ঝুলন্ত লাশ উদ্ধার –
- Update Time : ০২:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮
- / ৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়ন গ্রামের বাড়ী থেকে ছালেহা বেগম (৪৫) নামে এক নারী পুলিশ কনষ্টেবলের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্তের পর লাশ হস্তান্তর করা হয়েছে। ছালেহার স্বামীর নাম কৃষক আহম্মদ আলী। আর ছালেহার মেজ মেয়ে পুলিশ কনেস্টেবলের নাম রেশমা বেগম।
জানাগেছে, তিন কন্যা সন্তানের জননী ছালেহা বেগমের লাশ গত বুধবার সন্ধ্যায় নিজ ঘরের আড়ার সাথে ঝুলন্ত থাকা অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করে উঠানে নিয়ে আসে। তবে তার আগেই ছালেহার মৃত্যু হয়। ছালেহার ভাই নুর ইসলাম বিষয়টি জানিয়ে ওই দিন রাতে সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
রাজবাড়ী থানার এসআই মনিরুল ইসলাম বলেন, ওই বাড়ী থেকে লাশটি উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসা হয় এবং গতকাল ময়না তদন্তের পর লাশটি ছালেহার পুলিশ কনষ্টেবল মেয়েসহ অন্যান্যদের উপস্থিতিতে হস্তান্তর করা হয়। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাবার পরই বলা সম্ভব হবে ছালেহা আতœহত্যা করেছে না কি তাকে হত্যা করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































