রাজবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে ৪৫ ছাত্রী পেলো বাই-সাইকেল –
- Update Time : ০৯:২১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০১৯
- / ৭৬ Time View

রুবেলুর, ইমরান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধকল্পে ৪৫ জন ছাত্রীর মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদের হলরুমে পরিষদের নিজস্ব অর্থায়নে এ বাই-সাইকেল বিতরণ করা হয়।
এ সময় বাল্যবিবাহ না করানোর জন্য শিক্ষার্থী, অভিভাবক, কাজীদেরকে শপথ বাক্য পাঠ ও সদর উপজেলার বিভিন্ন স্কুলের ৪৫ জন ছাত্রীর মাঝে বাল্যবিবাহ রোধ করতে বাই-সাইকেল বিতরণ করা হয়।
এতে উপজেলা পরিষদ চেয়ারম্যানে ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম।
এর আগে পরিষদের মিলনায়তনে ব্যুরো বাংলাদেশের উদ্দ্যোগে বাল্যবিবাহ নিরোধ ও মাদকদ্রব্যের অপব্যবহার রোধ বিষয়ক সেমিনার এবং পানি ও পয়ঃনিস্কাশন কর্মসূচির আওতায় নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্য অভ্যাস বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৩৪ জন সুবিধা ভোগীকে প্রশিক্ষণ অংশ নেয়।
এতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান, ব্যুরো ফরিদপুরের আঞ্চলিক ব্যবস্থাপক মীর মুকুল হোসেন, এনজিও কর্মকর্তা লুৎফর রহমান লাবু প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































