রাজবাড়ীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত, সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা –
- Update Time : ১০:৩২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
- / ৮২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসি সভা আজ শনিবার বিকালে জেলা জজ আদালতের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিচার বিভাগের বিভিন্ন সমস্যা ও তা নিরসনের উপায় নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে ন্যায় বিচার নিশ্চিতে উপস্থিত বিচারক, পুলিশ কর্মকর্তাসহ সকলকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।
রাজবাড়ী চিফ জুডিসিয়াল ম্যাজিসেট্রট সৈয়দ আরাফাত হোসেন-এর সভাপতিত্বে এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আবু হাসান খায়রুল্লাহ-এর পরিচালনায় অনুষ্ঠিত হয় ওই সভা। সভায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট লাবনী আক্তার, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শুধাংশ শেখর রায়, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাডঃ গণেশ নারায়ন চৌধুরী, সাধারণ সম্পাদক কে এ বারি, পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডঃ উজির আলী শেখ, জেল সুপার আনোয়ারুল করিম, রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার, বালিয়াকান্দি থানার ওসি কে এম আজমল হুদা, পাংশা থানার ওসি মোঃ আহসান উল্লাহ, ওসি ডিবি ওমর শরিফ, টিআই আসাদুজ্জামান, গোয়ালন্দ থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়েবীর, কালুখালী থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, রাজবাড়ী প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ সিভিল সার্জনের প্রতিনিধিসহ অন্যান্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পরোয়ানা জারি ও তামিল, সাক্ষীদের আদালতে উপস্থিতি নিশ্চিতকরণ, সাক্ষীদের আদালতে আগমন ও ফিরে যাওয়ার নিরাপত্তা, তদন্ত ও অনুসন্ধানে অপ্রত্যাশিত বাধা অপসারণ, সময়মত ও সুস্পষ্ট মেডিকেল রিপোর্ট প্রদান সংক্রান্ত, জেল হাজত হতে বিচারাধীন বন্দীদের সঠিক সময়ে আদালতে উপস্থাপন, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা জারি, আদালত প্রাঙ্গণের নিরাপত্তার পদক্ষেপ, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ও সংশ্লিষ্ট অন্য কর্মকর্তাদের নিরাপত্তা, মালখানা থেকে সময়মত আলামত উপস্থাপন, ফৌজদারী বিচার ব্যবস্থার স্বাচ্ছন্দ্য নিস্পত্তির বিষয়ে পুলিশ ম্যাজিষ্ট্রেসীর মধ্যে সমন্বয় ও সহযোগিতা, মামলা দ্রুত নিস্পিত্তিতে গৃহীত সিদ্ধান্তসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































