রাজবাড়ীতে নতুন করে ৩৫ জনসহ ৪,৫৮৯ জন করোনা আক্রান্ত –
- Update Time : ১০:১২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ জুন ২০২১
- / ৫০ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলাতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার নতুন করে ৩৫জনসহ এ পর্যন্ত জেলায় ৪৫৮৯জন করোনা আক্রান্ত হয়েছে। আগামী ৩০জুন পর্যন্ত জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, গত ২৪ ঘন্টায় মোট পজিটিভ শনাক্ত হয়েছে ৩৫ জন। পরীক্ষার ধরন ৎধঢ়রফ ধহঃরমবহ ঃবংঃ, পরীক্ষার স্থান রাজবাড়ী সদর হাসপাতাল, পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নমুনা সংগ্রহের তারিখ ২৩ জুন। পরীক্ষিত নমুনা ৯৫ টি, এরমধ্যে পজিটিভ ৩৫ জন। সদর উপজেলা ১৫ জন, গোয়ালন্দ উপজেলা ১২ জন, পাংশা উপজেলা ৬ জন, কালুখালী উপজেলা ০ জন, বালিয়াকান্দি উপজেলা ২ জন।
মোট পজিটিভ রোগী শনাক্ত ৪৫৮৯ জন। (রাজবাড়ী সদর উপজেলা ২৫৪৪ জন, পাংশা উপজেলা ৯৬৯ জন, কালুখালী উপজেলা ২৮৫ জন, বালিয়াকান্দি উপজেলা ৩৫৩ জন, গোয়ালন্দ উপজেলা ৪৩৮ জন )। সুস্থ্য ৪২০৮ জন (রাজবাড়ী সদর উপজেলা ২৩৭০ জন, পাংশা উপজেলা ৮৮৮ জন, কালুখালী উপজেলা ২৬৭ জন, বালিয়াকান্দি উপজেলা ৩৪৭ জন, গোয়ালন্দ উপজেলা ৩৩৬ জন )। মৃত্যু ৩৮ জন (রাজবাড়ী সদর উপজেলা ২২ জন, পাংশা উপজেলা ৯ জন, কালুখালী উপজেলা ৩ জন, বালিয়াকান্দি উপজেলা ২ জন, গোয়ালন্দ উপজেলা ২ জন )। হোম আইসোলেশনে চিকিৎসারত ৩২৫ জন (রাজবাড়ী সদর উপজেলা ১৪২ জন, পাংশা উপজেলা ৭১ জন, কালুখালী উপজেলা ১৫ জন, বালিয়াকান্দি উপজেলা ৪ জন, গোয়ালন্দ উপজেলা ৯৩ জন)। হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন(সদর হাসপাতাল ১০ জন, পাংশা ১ জন, গোয়ালন্দ ৭ জন)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































