ফল উৎসব ও বিজ্ঞান মেলায় মুখর রাজবাড়ী পিটিআই
- Update Time : ১২:০৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / ৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম ঃ
ক্ষুদে শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে পৃথক ফল উৎসব-২০২৬ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট (পিটিআই) সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে।
বুধবার (২৪ জুন) সকালে পিটিআই, রাজবাড়ী প্রাঙ্গণে এ আয়োজনের উদ্বোধন করা হয়। “এসো বিজ্ঞান শিখি, নতুন পৃথিবী গড়ি” প্রতিপাদ্যে আয়োজিত বিজ্ঞান মেলায় শিক্ষার্থীরা বিভিন্ন উদ্ভাবনী ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিটিআই রাজবাড়ীর সুপারিনটেনডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) রাজবাড়ীর অধ্যক্ষ মো. তালুকদার, যুব উন্নয়ন অধিদপ্তর রাজবাড়ীর উপপরিচালক চায়না ব্যানার্জি, জেলা নির্বাচন কর্মকর্তা সেক মুহাম্মদ জালাল উদ্দীন, আঞ্চলিক পাসপোর্ট অফিস রাজবাড়ীর সহকারী পরিচালক মো. সালেহ উদ্দিন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এবং সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
বক্তারা বলেন, বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। শিশুদের ছোটবেলা থেকেই বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও অনুসন্ধিৎসু হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা ও গবেষণামনস্কতা বিকাশে বিজ্ঞান মেলা কার্যকর ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী পিটিআইয়ের ইন্সট্রাক্টরগণ, ইউপিইটিসির ইন্সট্রাক্টরবৃন্দ, পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং বিটিপিটি প্রশিক্ষণার্থীরা।
দিনব্যাপী আয়োজিত ফল উৎসব ও বিজ্ঞান মেলায় শিক্ষার্থীদের পরিবেশনা, বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদর্শনী এবং বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করা হয় এবং বিজ্ঞান শিক্ষার প্রসারে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





































































































