রাজবাড়ী হাসপাতালের করোনা ইউনিটে অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, উত্তেজনা –
- Update Time : ০৭:২৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১
- / ৫০ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অায়নাল মিয়া (৫৭) নামে এক করোনা রোগীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে সদর হাসপাতালের ৩০ শয্যা ইউনটে ওই রোগী মারা যায়। অায়নাল মিয়া রাজবাড়ী সদর উপজেলা বক্তাপুর গ্রামের সোবাহান মিয়ার ছেলে।
অায়নাল মিয়ার বড় ভাই জয়নাল মিয়া জানান, জ্বর অবস্থায় তার ভাইকে ১২ জুন হাসপাতালে ভর্তি করেন। গতকাল তার পজেটিভ রিপোর্ট অাসে। তবে তার শারিরিক অবস্থা ভাল ছিলো। হঠাৎ অাজ বিকালে জানতে পারেন সে মারা গেছে। অাসলে চিকিৎসা অবহেলার কারণে সে মারা গেছে। পারিবারিক ভাবে অালোচনা করে মামলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক জানান, মারা যাওয়া ব্যক্তি ডায়াবেটিক সহ নানা রোগে ভুগছিলেন। তাছাড়া নিহতের স্বজনদের অভিযোগ মিথ্যা। চিকিৎসার কোন ত্রুটি ছিলো না।
এনিয়ে রাজবাড়ীতে করোনায় মোট ৩৮ জনের মৃত্যু হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































