রাজবাড়ীতে ফেন্সিডিলসহ ফরিদপুরের দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার –
- Update Time : ১১:১১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ৪২ Time View
স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদস্যদের হাতে ৩০ বোতল ফেন্সিডিলসহ ফরিদপুরের দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার হয়েছে।
আজ মঙ্গলবার (২৯মার্চ) সকালে গোপন সংবাদের ভিওিতে ডিবি সদস্যরা জেলার ছোট বাগমারায় অবস্থিত সাগর এগ্রো ফুড প্রোডাক্টস লিঃ এর প্রধান গেইটের সামনে রাজবাড়ী টু কুষ্টিয়া মহাসড়কের উপর হইতে দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।
এই দুই মাদক ব্যবসায়ি হলেন ফরিদপুর জেলার বাসিন্দা। ভাঙ্গা থানার নগর মানিকদী গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে মোঃ টুকু মিয়া(৪২),
আরেকজন হলেন, নগরকান্দা থানার কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামের মৃত হোসেন মাতুব্বর এর ছেলে মোঃ কুদ্দুস মাতুব্বর(৫৫)।
মামলা রুজু প্রক্রিয়াধীন।
এই অভিযান পরিচালনায় ছিলেন, এসআই(নিরস্ত্র) জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই আব্দুল লতিফ, এএসআই মোঃ মফিজুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































