যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীতে মহান বিজয় দিবস পালিত –
- Update Time : ০২:০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ৮০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীতে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে সমাবেশ এবং কুচকাওয়াজ শারীরিক কসরত ও ডিসপ্লে প্রদর্শিত হয়।
সে সময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম প্রমূখ।
এর আগে সকাল ৬টায় পুলিশ লাইন্স এ ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুভ সূচনা এবং সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতি, শ্রীপুর কেন্দ্রেীয় বাস র্টামিনালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, লোকশেড বধ্যভূমি, রাজবাড়ী রেলক্রসিং শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক, লক্ষীকোল মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক, সাদি ও নিউ কোলনী মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আজিজ খুশি এর কবরস্থানে পুষ্প্যমাল্য অর্পণ করা করেন জেলা প্রশাসন সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও রাজনৈতকি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।
ভিডিও দেখতে চাইলে ভিজিট করুন –
https://www.youtube.com/watch?v=F-uDR7sP5-g
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































