মুক্তিযোদ্ধা দুলাল মোল্লা’র ইন্তেকাল-
- Update Time : ০৬:১৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯
- / ৯৯ Time View
আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা ইউনিট সাংগঠনিক কমান্ডার ও সদর উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দুলাল মোল্লা (৬৭) হৃদযন্ত্রে ক্রীয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্নানিলাহি …..রাজিউন)।
গত বুধবার দিবাগত রাত ১১ টার দিকে রাজধানী ঢাকার মেট্রো পলেটিন হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।
দুলাল মোল্লার মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনীতিবীদসহ অনেকে শোক শন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুনিগাহ রেখে গেছেন।
এছাড়াও দুলাল মোল্লা মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রাদসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির দ্বায়িত্ব পালনসহ বিভিন্ন সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমকিার রাখতেন। জাতীর এ শ্রেষ্ট সন্তানকে হারানোয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দুলাল মোল্লা মিজানপুর ইউনিয়নের কলিবরের বটতলা এলাকার দানেজ মোল্লার ছেলে।
নিহতের ছেলে মুরাদ হোসেন মোল্লা জানান, তার বাবা সব সময় এলাকার মানুষের কথা ভাবতেন এবং তাদের নিয়ে সময় কাটাতেন। হঠাৎ তার এ মৃত্যু তিনিসহ এলাকাবাসী মেনে নিতে পারছেন না।
তিনি আরো জানান, ৩০ মে তার বাবা হঠাৎ অসুস্থ বোধ করলে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন। পরদিন সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। সেখানে তার অবস্থার অবনিত হলে ওই দিন দুপুরে ঢাকার মেট্রো পলেটিন হাসপাতালে নিয়ে যান। এ কয়েকদিন সেখানে তাকে আইসিউতে রাখা হয়েছিল। আইসিউতে রাখা অবস্থায় গতরাতে তিনি মারা যান। তার বাবার নামাজে জানাযা আজ বুধবার বাদ আছর তাদের নিজবাড়ী মিজানপুর ইউনিয়নের কলিবরের বটতলা এলাকায় অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে স্থানীয় গঙ্গাপ্রসাদপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। সবাইকে তার বাবার নামাজে জানাযায় অংশ গ্রহন করতে তিনি অনুরোধ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































