ভাঙ্গন অব্যাহত- রাজবাড়ীতে পদ্মার পানি বিপদ সীমার উপরে –
- Update Time : ১০:২৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯
- / ৮১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
পদ্মা নদীতে হু হু করে বাড়ছে পানি। গত ২৪ ঘন্টায় নদীর রাজবাড়ীর দৌলতদিয়া পয়েন্টে ৩০ সেন্টি মিটার পানি বৃদ্ধি পেয়েছে। যা বিপদ সীমার ১০ সেন্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। পানি বৃদ্ধির কারণে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরের নিম্ন অঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। রয়েছে নদী ভাঙ্গন। আজ বুধবার রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বৃদ্ধির পাশাপাশি ভাঙ্গন অব্যাহত রয়েছে। বর্তমানে রাজবাড়ী সদর উপজেলার সোনাকান্দর, উড়াকান্দা, মৌলভীর ঘাট, গোদার বাজার, মহাদেবপুর, গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম, কালুখালী উপজেলার রাজবাড়ী ক্যান্টরমেন্ট এলাকা এবং পাংশা উপজেলার হাবাসপুরে নদী ভাঙ্গন রয়েছে। তিনি গতকাল সকালে ভাঙ্গন কবলিত গোদার বাজার, সোনাকান্দর ও মহাদেবপুর এলাকা পরিদর্শন করেছেন। তিনি আরো বলেন, নদী ভাঙ্গন মোকাবেলায় ২৫০ কেজি ওজনের বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। ভাঙ্গন শুরুর পর থেকেে আজ বুধবার বিকাল পর্যন্ত ৯ লক্ষাধিক বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। জিও ব্যাগ ফেলা অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































