বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এক প্রশ্নেই ৩৯ বানান ভুল ! –
- Update Time : ১০:০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
- / ৪৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর কারিগরি পরীক্ষার সাধারণ গণিত বিষয়ক মডেল টেস্টে এক প্রশ্নে ৩৯টি ভুল বানানে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টম্বর (শনিবার) দুপুর দুইটা থেকে শুরু হওয়া আড়াই ঘন্টা ব্যাপী ৭০ নম্বরের মধ্যে কারিগরি বিভাগের সাধারণ গণিত বিষয়ে মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।
এক প্রশ্নে ৪৭টি বানান ভুল থাকায় ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন রাজবাড়ীর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়।
প্রশ্নপত্রে দেখা যায় বালিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ‘বিদ্যালয়’ বানানটি ভুল। ‘বিদ্যালয়’ বানানের স্থানে ‘বিদ্যায়ল’ লেখা হয়েছে।
এছাড়া বর্গক্ষেত্র, দৈর্ঘ্য, আয়তন, ত্রিভুজের মতো বানান ভুল করেছে কর্তৃপক্ষ। এসব ভুল বানান সহ ১ থেকে ১২টি প্রশ্নের মধ্যে ৩৯টি বানান ভুলকরে পরীক্ষা নেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী মুঠোফোনে বলেন, এত ভুলের ব্যাপারে স্যারদের কাছে বললে গিয়াস স্যার মুখে ঠিক করে দেয় এবং আমরা প্রশ্নে সেগুলো হাতে লিখে ঠিক করে পরীক্ষা দেই।
এ ব্যাপারে বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিতের শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, এমন ঘটনা ঘটলে সেটা তো অদ্ভুত ব্যাপার। আমরা কয়েকজন মিলে প্রশ্ন করে আহবায়ক কমিটির কাছে দিই। প্রশ্ন করার যাই হোক সেটা আহবায়ক কমিটির উপর বর্তায়।
ভুল প্রশ্নের ব্যাপারে পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক শেখ আব্দুর মাজেদ জানান, ভুলের বিষয়টি স্বীকার করে তিনি বলেন প্রশ্নটিতে প্রায় ১৫ শতাংশ বানান ভুল ছিল। যেগুলো প্রিন্ট হয়ে আসার পরে আমাদের দেখে পরীক্ষা গ্রহণ করা উচিত ছিল কিন্তু সেটা করা হয়নি। এটা বড় ধরনের ভুল। এই ভুলের দায় নেওয়া প্রসঙ্গে তিনি জানান আসলে এ দায় আমার একার না। এই কমিটিতে চার জন সদস্য রয়েছে দায় তাদের উপরও পরে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































