বালিয়াকান্দির জামালপুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার –
- Update Time : ০৯:১৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে আজ শনিবার সকালে পুলিশ খলিল মোল্লা (৬০) নামে এক বৃদ্ধের লাশ পুলিশ উদ্ধার করেছে। খলিল জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বৃমাগুরা গ্রামের করিম মোল্লার ছেলে।
বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) মোঃ আবুল কালাম ভূঁইয়া জানান, খলিল গতকাল ভোরে ঘর থেকে বের হন। পরিবারের সদস্যরা সে সময় মনে করেন খলিল নামাজ পরতে গেছেন। তবে সকাল সাড়ে ৮টা পর্যন্ত সে বাড়ী না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুজতে বের হন। এক পর্যায়ে নিজ ঘর থেকে আড়াইশত গজ দুরে থাকা পরিত্যক্ত একটি বাগানের মেহগনী গাছের সাথে তাকে ঝুলতে দেখেন। ওই সময়ই পরিবারের সদস্যরা খলিলকে উদ্ধার করে নিজ বাড়ীর বারান্দায় নিয়ে আসেন। তবে তার আগেই তিনি মারা যান। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































