ব্রেকিং নিউজঃ
বালিয়াকান্দির জঙ্গল ইউপি’র খালের মধ্য থেকে যুবকের লাশ উদ্ধার –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:৫২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অগাস্ট ২০১৮
- / ৬৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ উপজেলার জঙ্গল ইউনিয়নের চর পোটরা গ্রামের একটি খালের পানির মধ্য থেকে অজ্ঞাত (২৩) এক যুবকের লাশ উদ্ধার করেছে।
জঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস জানান, আজ মঙ্গলবার সকালে ওই গ্রামের সুভাষ মন্ডলের খালের মধ্যে অজ্ঞাতনামা এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। তারা ওই সময়ই বিষয়টি থানা পুলিশকে অবহিত করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ হাসিনা বেগম জানান, লাশটি উদ্ধার এবং সুরতহাল রিপোর্টার তৈরীর পর তা ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। যুবকটির গলায় আচড়ের চিহ্ন রয়েছে। গত সোমবার রাতের কোন এক সময় এ যুবককে হত্যার পর লাশটি এখানে ফেলা হয়েছে। গতকাল বিকাল ৫টা পর্যন্তও যুবকটির পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
















































































































