বালিয়াকান্দির গড়াই নদীতে শিশু নিখোঁজ, উদ্ধার তৎপরতা স্থগিত –
- Update Time : ০৭:১৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ সেপ্টেম্বর ২০১৮
- / ৮৬ Time View
সোহেল রানা ,রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের জামসাপুর গ্রামে রবিবার সকালে গড়াই নদীতে পড়ে জুবায়ের (২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। প্রায় ৫ঘন্টা ধরে বালিয়াকান্দি ও ফরিদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়েছে। বিকাল ৫টার দিকে উদ্ধার অভিযান স্থগিত করেছে।
নারুয়া ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল আলীম জানান, রবিবার সকাল ৭টার দিকে জামসাপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে জুবায়ের (২) সবার অজান্তে খেলতে খেলতে বাড়ীর পাশের গড়াই নদীতে পড়ে যায়। পরে খোঁজাখুজি করে না পেয়ে স্থানীয়রা খুজতে থাকে। পরে বালিয়াকান্দি থানা পুলিশ, বালিয়াকান্দি ও ফরিদপুর ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরী দল এসে প্রায় ৫ঘন্টা উদ্ধার অভিযান চালায়। তবে লাশ পাওয়া যায়নি।
নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুস সালাম জানান, বালিয়াকান্দি থানা পুলিশ, বালিয়াকান্দি ও ফরিদপুর ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরী দল এসে প্রায় ৫ঘন্টা উদ্ধার অভিযান চালায়। বিকাল ৫টার দিকে অভিযান বন্ধ করে। গড়াই নদীর তীরবর্তী এলাকায় মাইকিং করা হয়েছে।
বালিয়াকান্দি থানার এস,আই দিপন কুমার মন্ডল জানান, বালিয়াকান্দি থানা পুলিশ, বালিয়াকান্দি ও ফরিদপুর ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরী দল এসে প্রায় ৫ঘন্টা উদ্ধার অভিযান চালায়। অভিযান চালিয়েও নিখোঁজ শিশু উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। এলাকার লোকজনকে দিয়ে উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































