বালিয়াকান্দির কানাবিলের পানি থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার –
- Update Time : ১০:২৫:৪০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২০
- / ৬৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক অজ্ঞাত (২৫) নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের বংকুর গ্রামের কানাবিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মৎস্য শিকারীরা বংকুর কানাবিলে আবর্জনার মধ্যে ঢেকে রাখা অবস্থায় একজন নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পান। বিষয়টা তাৎক্ষণিক তারা বালিয়াকান্দি থানা পুুলিশকে অবহিত করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান জানান, খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত ওই নারীর কোন পরিচয় পাওয়া যায়নি। তার আংগুলের ছাপ নিয়েও পরিচয় সনাক্তের চেষ্টা করা হয়েছে। তবে আংগুল গুলো খসে যাওয়ায় তা সম্ভব হয়নি। তারপরও পরিচয় উদ্ঘাটনের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































