বালিয়াকান্দিতে ৩৮দিন পর স্কুল ছাত্রী উদ্ধার, অপহরনকারী গ্রেপ্তার –
- Update Time : ০৯:৩৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯
- / ৭২ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি থেকে অপহরণের ৩৮ দিন পর দশম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীকে পুলিশ মানিকগঞ্জ থেকে গত বৃহস্পতিবার রাতে উদ্ধার করেছে। সে সময় অপহরকারীকেও পুলিশ গ্রেপ্তার করেছে।
বালিয়াকান্দি থানার এস,আই দিপন কুমার মন্ডল জানান, উপজেলার বহরপুরের একটি বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়–য়া ছাত্রী (১৬) গত ১৭ মার্চ সকাল ১০ টার দিকে বাড়ী থেকে বহরপুর বাজারে আসার পথে রেল স্টেশনের পাশ থেকে সাদা মাইক্রোবাসে তুলে জোড়পুর্বক অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি খোজখবর নিয়ে গত ১৭ এপ্রিল ওই ছাত্রীর পিতা বাদী হয়ে রাজবাড়ী আদালতে মামলা দায়ের করে। আদালতের নির্দেশে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়। গত বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানা পুলিশের সহযোগিতায় টোহা নতুন বাজার এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরনকারী মানিকগঞ্জ জেলার দৌলৎপুর থানার টোহা নতুনবাজার এলাকার বাহাদুর ইসলামের ছেলে রবীন মিয়া ওরফে রবীন খান (১৮) কে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে রাজবাড়ী সদর হাসপাতালে অপহৃত ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার করানো হয়েছে। সেই সাথে অপহরনকারীকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































