বালিয়াকান্দিতে স্কুল ছাত্রী গণধর্ষণের ঘটনার সুষ্ঠু ও নিরেপেক্ষ তদন্তের দাবি!-
- Update Time : ১১:২০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্কুল ছাত্রী গণধর্ষণের প্রতিবাদে এবং সুষ্ঠু ও নিরেপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের যথাযথ শাস্তির ব্যবস্থা, ছাত্রী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সঠিক মেডিকেল রির্পোট প্রদানের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলী নাহার ও সাধারণ সম্পাদক সবিতা চন্দ স্বাক্ষরিত স্বারকলিপিতে বলা হয়েছে। গত ২৩ জুন বালিয়াকান্দি উপজেলায় নিজ বাড়ি থেকে নবম শ্রেনীর স্কুল ছাত্রী (১৪) কে অপহরণ করে পাশ্ববর্তী বহরপুর ইউনিয়নের বিলটাকি পাড়া এলাকায় নিয়ে ৬ জন মিলে ধর্ষণ করে। মেয়েটির মা বাদি হয়ে বালিয়াকান্দি থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
আমরা অত্যন্ত ক্ষুব্ধতার সাথে এই ঘটনার তীব্র নিন্দা, ধিক্কার ও প্রতিবাদ জানাচ্ছি । আমরা সুষ্ঠু ও নিরেপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনে সর্পোদ করে সর্ব্বোচ শাস্তির ব্যবস্থাকরনের দাবি জানাচ্ছি। ছাত্রী ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, সঠিক মেডিকেল রির্পোট প্রদানের নিশ্চয়তার এবং বেআইনী সালিশের মাধ্যমে জড়িত অপরাধীদের অপরাধকে যেন অন্যখাতে প্রবাহিত করার কোন রকম অপচেষ্টা না করা হয় তার ব্যবস্থা নেয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
একই সাথে আমরা সারা দেশে নারী ও কন্যা শিশুদের উপর সংঘটিত সকল সহিংস যৌন নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, হত্যা ঘটনার তীব্র প্রতিবাদ এবং সকল ঘটনার সুষ্ঠু ও নিরেপেক্ষ তদন্তপূর্বক অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, ওই ঘটনার পর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম-এর নির্দেশে এ মামলার ৬ জন আসামিকেই বালিয়াকান্দি থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































