বালিয়াকান্দিতে মুক্তিযোদ্ধা আকবর আলী মোল্যার লাশ রাষ্ট্রীয় মর্যাদা শেষে দাফন –
- Update Time : ০৮:৫১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অগাস্ট ২০১৮
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের দিয়ারা গ্রামের বীরমুক্তিযোদ্ধা আকবর আলী মোল্যা (৭১) লাশ শুক্রবার বিকালে রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্যা, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস, বালিয়াকান্দি থানার এস,আই বিল্লাল হোসেনসহ এলাকার মুক্তিযোদ্ধা, এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধা আকবর আলী মোল্যা (৭১) দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন। বৃহস্পতিবার রাজবাড়ীতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যগুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে গেছেন। শুক্রবার রাষ্ট্রীয় মর্যাদা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































