বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের ১৭২ তম জন্মবার্ষিকী পালিত –
- Update Time : ০৯:৫৪:৪২ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
- / ৭৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী বালিয়াকান্দির পদমদীতে কথা সাহিত্যিক কালজ্বয়ী উপন্যাস “বিষাদ সিন্ধু” রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে মীরের সমাধীতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এ সময় মীরের সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন বাংলা একাডেমি, জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন ডিগ্রী কলেজ, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনসমুহ। পড়ে জন্মবার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং শুরু হয়েছে ২ দিনব্যাপী মীরের একক গ্রন্থমেলা।
বাংলা একাডেমির আয়োজিত আলোচনা সভায় বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহান, রাজবাড়ী সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ মোঃ ফখরুজ্জামান মুকুট, নবাবপুর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, বাংলা একাডেমির সচিব মোঃ আনোয়ার হোসেন। এছাড়া একক বক্তা হিসেবে লেখক ও গবেষক ড. ইসরাইল খান বক্তব্য রাখেন। সন্ধ্যায় স্মৃতি কেন্দ্রে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামের মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি ১৯১১ সালের ১৯ ডিসেম্বর পদমদীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গল্প, উপন্যাস, নাটক, কবিতা, আত্মজীবনী, প্রবন্ধ ও ধর্মবিষয়ক ৩৭টি বই লিখেছেন তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































