বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু –
- Update Time : ০৯:০৯:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯
- / ৫৫ Time View

সোহলে রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহতের নাম, ছুকানুর বেগম (৫০)। সে বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামের অদুদ মল্লিক ওরফে ভোলার মেয়ে। আজ সোমবার দুপুরের দিকে নিহতের নিজ রান্না ঘরের টিনের সাথে বিদ্যুস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
প্রতিবেশী বাবর আলী মল্লিক বলেন, রান্না ঘরের বারান্দায় টিনের সাথে হেলান দিলে হঠাৎ উচ্চস্বরে গোংরানোর শব্দ শুনতে পায় বাড়ীর লোকজন। শব্দ শুনে দৌড়ে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। রান্না ঘরের টিন মূলত কারেন্ট হয়ে গিয়েছেল।
বালিয়াকান্দি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মঞ্জুর শোয়েব খান বলেন, হাসপাতালে আনার পর চেকআপ করার সময় জানতে পারি সে মারা গেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































