বালিয়াকান্দিতে নৌকার মিছিলে আসার পথে ২ ছাত্র আহত, ২০ জনের নামে মামলা –
- Update Time : ০৮:৩৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ডিসেম্বর ২০১৮
- / ৮৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার মিছিলে আসার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইটের আঘাতে ২ কলেজ ছাত্র আহত হয়েছে। আহতদেরকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন বালিয়াকান্দি ইউনিয়নের ভীমনগর গ্রামের বকু বিশ্বাসের ছেলে ও বালিয়াকান্দি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র রনি বিশ্বাস (২০) ও একই গ্রামের লুৎফর মল্লিকের ছেলে ও ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র হামিম মল্লিক (২০) জানান, ভীমনগর গ্রাম থেকে বালিয়াকান্দি বাজারে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ জিল্লুল হাকিমের পক্ষে নৌকা মার্কার বিভিন্ন শ্লোগান দিতে দিতে ৩টি অটোবাইক যোগে আসার পথে বালিয়াকান্দি টিএন্ডটি অফিস এলাকায় পৌছালে আমাদের লক্ষ্য করে ইট নিক্ষেপ করে। এতে রনির ডান হাতে এবং হামিমের ডান পায়ে ইটের আঘাত লেগে আহত হয়।
রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু জানান, মামলার বোঝা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছি। তাহলে আমরা কিভাবে হামলা চালালাম।
বালিয়াকান্দি থানার এস,আই হাবিবুর রহমান জানান, এ ঘটনায় রনির পিতা বকু বিশ্বাস বাদী হয়ে বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারন সম্পাদক খোন্দকার মশিউল আযম চুন্নু, তার ছেলে ছাত্রদল নেতা খোন্দকার শিবলু, ফারুকসহ ১০জনের নাম উল্লেখসহ আরো ১০জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করে। আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































