বালিয়াকান্দিতে দশম শ্রেণীর ছাত্রীর অকাল মৃত্যু –
- Update Time : ০৮:৫৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯
- / ৭৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শহরের সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়–য়া জেরিন আক্তার খান (১৫) নামে এক ছাত্রীর অকাল মৃত্যু হয়েছে। তার এই মৃত্যুতে আজ শনিবার স্কুল কর্তৃপক্ষ বিদ্যালয় ছুটি প্রদানের পাশাপাশি শোক পালন করে।
জানাগেছে, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের মেগচামী গ্রামের কামরুল বাহার খান মিঠুর মেয়ে ও বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী জেরিন আক্তার খান গত ১৬ জানুয়ারী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে মধুখালী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখান থেকে ঢাকা সিটি হাসপাতালে আইসিইউতে রাখা হয়। আজ সকালে সে মারা যায়। তার অকাল মৃত্যুতে শোক পালন ও দোয়া অনুষ্ঠান শেষে স্কুল ছুটি ঘোষনা করা হয়।
কামরুল বাহার খান মিঠু জানান, তার মেয়ে হঠাৎ অসুস্থ হয়। ডাক্তাররা জানিয়েছেন, তার ব্রেন স্টক করে।
বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম জানান, মেধাবী এ ছাত্রীর মৃত্যুতে তারা শোকাহত। যে কারণে বিদ্যালয় ছুটির পাশাপাশি ওই ছাত্রীর বিদেহী আতœার মাগফিরাত কামনায় দোয়া করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































