বালিয়াকান্দিতে ড্রাম ট্রাকের ধাক্কায় অটোবাইকের যাত্রীর মৃত্যু –
- Update Time : ০৮:৩৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ৬৩ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে রেজিষ্ট্রেশন বিহীন ড্রাম ট্রাকের ধাক্কায় কলিম শেখ (৫৫) নামে ব্যাটারী চালিত অটোবাইকের এক যাত্রী মারা গেছে। তিনি উপজেলার জামালপুর ইউনিয়নের বাঁধুলী খালকুলা গ্রামের মনিরুদ্দিন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বালিয়াকান্দি ভায়া-মধুখালী সড়কের উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের কাজীমের বাড়ীর সামনে জামালপুরগামী ইসমাইল মোল্যার ব্যাটারী চালিত অটোবাইককে ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে যাত্রী কলিম শেখকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে বালিয়াকান্দি থানার এস,আই আসাদুজ্জামান রিপন ও এস,আই রাজীবুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ঘাতক রেজিষ্ট্রেশন বিহীন ড্রাম ট্রাকসহ ড্রাইভার সবুজকে আটক করেছে।
বালিয়াকান্দি থানার এস,আই আসাদুজ্জামান রিপন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































