বালিয়াকান্দিতে ট্রাক উল্টে পেঁয়াজ ব্যবসায়ী নিহত, অপর ১১ ব্যবসায়ী আহত –
- Update Time : ০৯:৪৯:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ৫১ Time View

সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক উল্টে এনায়েত সরদার (৫৫) নামের এক পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আরো ১১ জন আহত হয়েছে। আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত এনায়েত সাতক্ষিরা জেলার তালা উপজেলার জেটুয়া গ্রামের আনায়েত সরদারের ছেলে। গত শনিবার রাত সাড়ে ১০টায় বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের টিএনটি সংলগ্ন আমতলা বাজারের কাছে এঘটনা ঘটে।
আহতরা হলেন- জুলফিকার (২৫), বিমল দাস (৬০), সম্পদ (৪৫), কালু দাস (৪২), বজ দাস (৩৫), প্রদীপ দাস (৩০), জিয়ারুল ইসলাম (৩৫), রিচাত (৫৩), বুলবুল (২৫), প্রবীর দাস (৪৪) ও বাহারুল (২৫)। এরা সবাই সাতক্ষিরা জেলার তালহা উপজেলার জেটুয়া ও ভাইয়া গ্রামের বাসিন্দা। আহত প্রদীপ দাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের বালিয়াকান্দিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত জিয়াউল বলেন, সকালে আমরা ১০ জন পেঁয়াজ কেনার জন্য বালিয়াকান্দির সমাধিনগর বাজারে আসি। সারাদিন পেঁয়াজ কিনে রাতে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওয়া হলে আমতলা বাজার পার হয়ে ট্রাকটি উল্টে যায়। রাস্তাটি ভিষণ খারাপ ছিল। রাস্তার মাঝে বড় বড় গর্ত ছিল। যা ট্রাক চালক বুঝতে পারেনি।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শংকর বিশ্বাস বলেন, খবরটি পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে এসে ট্রাকের নিচে থেকে ব্যবসায়িদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































