বালিয়াকান্দিতে কারেন্টজাল ব্যবসায়ীর জরিমানা, সাড়ে ১২ হাজার মিটার জাল জব্দ –
- Update Time : ০৪:৫৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে এক কারেন্টজাল ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
উপজেলা ভুমি অফিসের সার্টিফিকেট পেশকার কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালের নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস,এম আবু দারদা, থানা পুলিশ ও মৎস্য দপ্তরের সহযোগিতায় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে অভিযান পরিচালনা করে।
অভিযানে ২লক্ষ ৫০ হাজার টাকা মুল্যের ১২হাজার ৫শত মিটার কারেন্টজাল জব্দ করাসহ ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের হাফেজ উদ্দিন মন্ডলের ছেলে কারেন্টজাল ব্যবসায়ী আব্দুর রহমানকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ৫ টাকা জরিমানা করা হয়েছে। পরে জনসম্মুখে অবৈধ কারেন্টজাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































