বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ পালিত –
- Update Time : ০৮:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮
- / ৯২ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
“নারীর কথা শুনবে বিশ্ব-কমলা রঙে নতুন দৃশ্য” এ শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অফিসের সামনে থেকে বাল্য বিয়েকে না বলুন, বাল্য বিয়ে রুখতে হলে আওয়াজ তোলো তালে তালে, নারী নির্যাতন বন্ধ করুন, করতে হবে, ইভটিজিং বন্ধ করুন, করতে হবে, যৌতুক কে না বলুন, ১৮ এর আগে বিয়ে নয়, ২০এর আগে সন্তান নয়সহ বিভিন্ন শ্লোগান নিয়ে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজা, উপজেলা ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ মানিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অজয় হালদার, মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিদা খানম প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































