বালিয়াকান্দিতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ ডাকাত সরদার শমসের মোল্লা গ্রেপ্তার –
- Update Time : ০৭:৩১:২২ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২০
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বার মল্লিকা (মোল্লা পাড়া) এলাকা থেকে ডাকাতি, চুরি, মাদকসহ একাধিক মামলার আসামী আন্তঃজেলা ডাকাত দলের সরদার শমসের মোল্লাকে গ্রেপ্তার করেছে র্যাব।
এ সময় তার কাছ থেকে ১ টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড গুলি, একটি রামদা, ১০ বোতল ফেন্সিডিল ও ২ লিটার মদ উদ্ধার করা হয়েছে। ডাকাত সরদার শমসের মোল্লা বালিয়াকান্দি উপজেলার বারমল্লিকা এলাকার সেকেন মোল্লার ছেলে। বুধবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করে র্যাব-৮।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বসত বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে তার থেকে আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আন্তঃজেলা ডাকাত দলের সরদার শমসের মোল্লার নামে বিভিন্ন থানায় একাধিক মামলা আছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































