বসন্তপুরে এসডিসি’র উদ্যোগে ঝিঙ্গা চাষ প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত
- Update Time : ১০:৩০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ৯৫ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বসন্তপুরে নিরাপদ সবজী (ঝিঙ্গা) চাষ প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। গত বুধবার বিকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগীতায় এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট ইফাদ এর অর্থায়নে বসন্তপুর ইউনিয়নের রাজাপুরে নগর বর্জ্য হতে উৎপাদিত জৈবসার ব্যাবহারের মাধ্যমে নিরাপদ সবজী উৎপাদন ও সবজী হতে উৎপাদিত প্রক্রিয়াজাত পন্য বাজারজাত করনের মাধ্যমে উদ্যোক্তোদের আয় বৃদ্ধি করন ভ্যালু চেইন পেস প্রকল্পের আওতায় এ নিরাপদ সবজী চাষ ও মাঠ দিবস উদযাপিত হয়েছে।
সোসাইট ডেভেলপমেন্ট কমিটি ফরিদপুর’র (এসডিসি) বাস্তবায়নে সবজী প্রদর্শনী ও মাঠ দিবস সভায় এসডিসি’র প্রোগ্রাম ম্যানেজার কৃষিবিদ মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী সড়র উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মোঃ বাহাউদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন মূলঘর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইলিয়াস হোসেন,রাজবাড়ী সদর এসডিসি’র পেস প্রকল্পের সহকারী ব্যালু চেইন ফ্যাসিলেটর মোঃ শাহীন আলম ও কৃষক এলিম বিশ্বাস প্রমূখ।এসময় এ ইউনিয়নের শতাধিক কৃষক ও কৃষানী নিরাপদ সবজী চাষ প্রদর্শনী ও মাঠ দিবসে উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত কৃষকদের নিরাপদ সবজী উৎপাদন, প্রক্রিয়াজাতকরন ও ভোক্তাদের কাছে নিরাপদ সবজী বাজারজাতকরনের লক্ষে সব ধরনের সাহাজ্য ও সহযোগীতা করার কথা জানান আগত কর্মকর্তারা।নিরাপদ সবজী চাষ করে কৃষকেরা নিজেদেও চাহিদা মিটিয়ে এবং বাজারজাত করে স্বাবলম্বি হতে পারবে বলে জানান তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































