প্যারিস চুক্তি বাস্তবায়নে দাবিতে রাজবাড়ীতে টিআইবি-সনাক-এর মানববন্ধন কর্মসূচী পালন –
- Update Time : ০৮:৫৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯
- / ৮০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
প্যারিস চুক্তি বাস্তবায়নে প্রতিশ্রুত জলবায়ু অর্থায়নে দৃশ্যমান অগ্রগতি ও স্বচ্ছতা নিশ্চিতের দাবিকে সামনে রেখে আজ বৃহষ্পতিবার বিকালে টিআইবি’র সহযোগি সংগঠন সচেতন নাগরিক কমিটি সনাক রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
রাজবাড়ী প্রেস ক্লাব চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের মাধ্যমে স্পেন এর মাদ্রিদেঅনুষ্ঠিতব্য কপ-২৩ সম্মেলনে অংশগ্রহণকারী উন্নত দেশের প্রতিশ্রুতির বাস্তবায়ন, সবুজ জলবায়ু তহবিল হতে তহবিল সংগ্রহ এবং তা ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিতের দাবী জানান। বাংলাদেশের সামগ্রিক ঝুঁকির বিষয়সমূহ উপস্থাপনের মাধ্যমে মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তাগণ বলেন, জলবায়ু তহবিলের বাস্তবায়িত প্রকল্পসমূহে রাজবাড়ীকে গুরুত্ব দিতে হবে, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থদের উন্নতদেশে অভিবাসন করতে হবে আর প্রতিশ্রুত অর্থের সঠিক সময়ে ছাড় ও স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। মানববন্ধনে সনাক সহ-সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান, সহ-সভাপতি অ্যাড. নাজমা সুলতানা, সনাক সদস্য লুৎফুন্নেছা,সনাক সদস্য জাহাঙ্গীর হোসেন, ইয়েস দলনেতা রিফাত মোল্যা, রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান, দুপ্রক সাধারণ সম্পাদক ডাঃ তসলিম উদ্দিন আহম্মেদ বক্তব্য প্রদান করেন।
উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন দুপ্রক, রাজবাড়ী উন্নয়ন সংস্থা, জাগরণী চক্র ফাউন্ডেসন, ধরণী সমাজ কল্যাণ সংস্থা,এফডিপি, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যবৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৌমিত্র শীল চন্দন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































