পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বক্তৃতা করলেন রাজবাড়ীর এসপি –
- Update Time : ১০:১০:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯
- / ৯০ Time View
জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
পুলিশ সপ্তাহ-২০১৯ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, পিপিএম.বিপিএম বক্তৃতা করেছেন।
সে সময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গত সোমবার অসীম সাহসিকতা, সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে দায়িত্ব পালন, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলামূলক আচরণের জন্য “প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) – সেবা” পদক পেয়েছেন, রাজবাড়ী জেলার সুযোগ্য পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম, সেবা। ওই দিন পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ এর সমাপনী অনুষ্ঠানে ওই পদক তুলে দেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পদক পাবার পর এক প্রতিক্রিয়ায় রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, পিপিএম ও বিপিএম, সেবা জেলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল “রাজবাড়ী বার্তা ডট কম” কে জানান, এ পদক ঘোষনায় তিনি অনেক খুশি ও আনন্দিত। সেই সাথে আরো বেশি অনুপ্রানিত হয়েছেন। এ আনন্দ তার একার নয়, রাজবাড়ী জেলা পুলিশের সকল সদস্যের। কারণ আমরা একটি টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করে থাকি। তাই তিনি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিসহ জেলা পুলিশের সকল সদস্যের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































