পাংশার বহলাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৪টি তাজা মেহগনি গাছ উধাও –
- Update Time : ১০:৩০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ৭৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডঙ্গা উচ্চ বিদ্যালয়ের ৪টি বড় আকারের তাজা মেহগনি কেটে ফেলা হয়েছে। একই সাথে ওই গাছ কাটা অংশের যাতে কোন চিহ্ন না থাকে তা দ্রততার সাথে গর্ত ভরাট করে আড়াল করা হয়েছে। যদিও নিয়মতান্ত্রিক ভাবে গাছ কাটা হয়নি বলে স্বীকার করেছেন ওই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।
মঙ্গলবার দুপুরে সরজমিনে ওই বিদ্যালয়ে গিয়ে দেখাযায়, বিদ্যালয়ের প্রবেশ পথের পাকা রাস্তার পাশে থাকা বেশ কিছু মেহগনি গাছের মধ্যে বড় আকারের গাছ কেটে ফেলা হয়েছে। যদিও ওই গাছ কাটার চিহ্ন আড়াল করার চেষ্টা চালানো হয়েছে।
সে সময় অবস্থান করা নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী ও সাধারণ মানুষ জানায়, হঠাৎ করেই দুই দিন আগে তারাহুরা করে গাছ গুলো কাটা হয়েছে। কেটে ফেলে এই চারটি গাছের মধ্যে দুইটি গাছ ছিলো আকারে অনেক বড়।
ওই সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম প্রথমে দুইটি গাছ কাটার কথা বললেও গাছ কাটার চিহ্ন দেখানোর পর চারটি গাছ কাটার কথা স্বীকার করেন। তিনি আরো বলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির নির্দেশে এই গাছ গুলো কাট হয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস বলেন, বিদ্যালয়ের রেজুলেশন ৬মাস পূর্বের দেখিয়ে তিনি এই গাছ কেটেছেন। সরকারী গাছ কাটতে উপজেলা প্রশাসনের অনুমোদন লাগে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান প্রজ্ঞাপনে লাগে। ৬ মাস আগে লাগতো না। তাই ৬ মাস পূর্বের রেজুলেশন দেখানো হয়েছে।
এ বিষয়ে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী জানিয়েছেন, বিদ্যালয়ের রেজুলেশনের ভিত্তিতে তাজা গাছ কারার কোন সুযোগ নেই। গাছ কাটকে হলে উপজেলা প্রশাসনের অনুমোদন লাগে। যার একটা সুনির্দিষ্ট আইন রয়েছে। যদি ওই বিদ্যালয়ে এমন হয়ে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































