পদ্মা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক-
- Update Time : ০৯:১৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
- / ৮১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা সদরের ধুনচি ও মহাদেবপুরে পদ্মা নদীর ভাঙ্গন এলাকাসহ হুকীতে থাকা দুইটি সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।
সে সময় রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম শেখ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খানসহ সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান জানান, আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর এলাকায় যান জেলা প্রশাসক। সে সময় ওই এলাকার নদী ভাঙ্গন এবং ভাঙ্গন প্রতিরোধ কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি মহাদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যান এবং শিশু শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এরপর তিনি যান সদর উপজেলার ধুনচি এলাকায়। সেখানেও তিনি নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এবং চরধুঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































