নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক মন্দিরে- গুড়িয়ে গেছে প্রতিমা –
- Update Time : ১০:২১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০১৯
- / ৮১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বালিয়াকান্দি-রাজবাড়ী সড়কের দুবলাবাড়ীয়া এলাকায় ট্রাক চাপায় “দুবলাবাড়ীয়া সার্বজনীন মন্দিরের” চারটি প্রতিমা গুড়িয়ে যাবার ঘটনা ঘটেছে।
আজ শুক্রবার ভোর ৫টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সিলেট মেট্রো ট-১১-০৪৪৬ নামের একটি চিড়া ও লবন বোঝাই ট্রাকের চালক এ ঘটনা ঘটায়। এতে মন্দিরে থাকা কালী, সরস্বতী ও শিবের সম্পূর্ণ অংশ ভেঙ্গে গিয়েছে।
মন্দির কমিটির সদস্য ক্ষিরোদ চন্দ্র বালা জানান, ভোর ৫টার দিকে মন্দিরে বিকট শব্দ শোনার পর ঘরে থেকে বেড় হয়ে এসে মন্দিরের উপর ট্রাক চাপা দিলে মন্দিরের দেয়াল ভেঙ্গে মন্দিরের সবগুলো প্রতিমা ভাঙ্গা অবস্থায় দেখতে পাই।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা জানান, এ ঘটনা শোনার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌছাই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ঘুম চোখে ট্রাক চালানোর ফলে এমন ঘটনা ঘটতে পারে। তবে এ ঘটনার পিছনে অন্যকোন ঘটনা আছে কিনা সেটা তদন্ত করে জানা যাবে।
তিনি আরো বলেন, ভাংচুর হওয়া প্রতিমাগুলো মন্দির কমিটির সাথে আলোচনা করে তাদের রীতি অনুয়াযী বিসর্জণ দেওয়া কথা বলা হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ থেকে মন্দিরটি মেরামত করে দেওয় হবে। এ ঘটনায় ট্রাক চালক ও তার সহযোগীকে আটক করতে পারেনি পুলিশ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































