নির্মাণ শ্রমিকদের বিক্ষোভ মিছিল , রাজবাড়ী পৌরসভার কাজ না করার ঘোষনা –
- Update Time : ০৯:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুলাই ২০১৮
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পৌরসভার শ্রীপুর এলাকায় রাস্তা পাকাকরণের কাজ করার সময় বিনা অপরাধে জামাল সেখ নামে এক মিস্ত্রীকে মারপিটের অভিযোগ আজ শুক্রবার সন্ধ্যায় জেলার নির্মাণ শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। ওই মিছিল শেষে রাজবাড়ী রেলগেট সংলগ্ন শহীদ স্মৃতি স্তম্ভে অনুষ্ঠিত হয় পথ সভা। সভায় মারপিটকারী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া পর্যন্ত রাজবাড়ী পৌরসভার আওতাধিন সকল প্রকার নির্মাণ কাজ না করার ঘোষনা দেয়া হয়েছে।
রাজবাড়ী রেলষ্টেশন সংলগ্ন জেলা নির্মাণ শ্রমিক কার্যালয় থেকে বের করা হয় ওই বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন শহীদ স্মৃতি স্তম্ভে অনুষ্ঠিত হয় পথ সভায় মিলিত হয়। সভায় জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শাজাহান ঝন্টু, সাধারণ সম্পাদক লালন সেখ, সাংগঠনিক সম্পাদক, গোয়ালন্দের আহবায়ক ইউসুফ দেওয়ানসহ অন্যান্য শ্রমিক নেতারা বক্তৃতা করেন।
বক্তারা বলেন, রাজবাড়ী পৌরসভার রাস্তা পাকা করণ চলমান কাজের প্রকল্পের ইএমই জাহিদুল ইসলাম একজন বদরাগী প্রকৌশলী। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিক জামাল সেখ রাজবাড়ীর পৌরসভার শ্রীপুর এলাকায় রাস্তা পাকাকরণের কাজ করছিলেন। সে সময় ওই প্রকৌশলী আসেন রাস্তার থিকনেছ পরিমাপ করতে। ওই সময় কোন কারণ ছাড়াই তিনি শ্রমিক জামাল সেখকে চপাটাঘাত করেন। ওই বিষয়টি জামাল শ্রমিক নেতাদের অবহিত করেন। যার ফলে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন ও পথসভা করে। পথ সভায় তারা ঘোষনা দেয়, এ ঘটনা নিয়ে পৌর কর্তৃপক্ষ তাদের সাথে না বসা পর্যন্ত তারা রাজবাড়ী পৌরসভার আওতায় চলা সকল প্রকার নির্মাণ কাজ শনিবার সকাল ৮টা থেকে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো। যদি কোন শ্রমিক এ নির্দেশ অমান্য করে কাজে যোগদেন তাহলে তাকে ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































