দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনী এলাকায় ফিরলেন রাজবাড়ী-২ আসনের এমপি জিল্লুল হাকিম –
- Update Time : ০৯:৫৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২৬ নভেম্বর ২০১৮
- / ৯০ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
দীর্ঘ প্রতিক্ষার পর অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পুনরায় মনোনয়ন পেলাম। আপনারা ৩বার ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। এ জন্য রাজবাড়ী-২ আসনের প্রতিটি পাড়া-মহল্লায় উন্নয়ন করা সম্ভব হয়েছে। রাস্তা, ঘাট, বিদ্যুৎ, কালভার্ট, ব্রীজ, মসজিদ-মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতিটি ভোটারের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করার আহবান জানান, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি এবং আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ জিল্লুল হাকিম,এমপি। সোমবার দুপুরে আওয়ামীলীগের মনোনয়ন পাওয়ায় ঢাকা থেকে এলাকায় আসার পথে বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগ আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন। পরে তিনি বলেন, আর কোন ভেদাভেদ নয়, সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকা মার্কাকে বিজয়ী করতে কাজ করতে হবে। তাহলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
এরআগে বালিয়াকান্দি উপজেলার ৭টি ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সমবেত হন। সেখানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হান্নান মোল্যা, সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক শামছুল আলম মিয়া সুফি, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, সাধারন সম্পাদক আবু তারেক বাবুল প্রমুখ। সমাবেশে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































