জেলা প্রশাসক দিলসাদ বেগমের গতিশীল নেতৃত্বে রাজবাড়ীর ভূমি ব্যবস্থাপনায় বইছে পরিবর্তনের হাওয়া –
- Update Time : ১০:৩২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
- / ১১৬ Time View

জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
জেলা প্রশাসক দিলসাদ বেগমের গতিশীল নেতৃত্বে রাজবাড়ীর ভূমি ব্যবস্থাপনায় বইতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া। বেশির ভাগ ক্ষেত্রেই মানুষকে আর দালালদের পেছনে সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে না। ঘরে বসেই পাচ্ছেন তারা ই-নামজারি (ই-মিউটেশন) ও ই-পর্চা। তবে সার্ভার সমস্যা না থাকলে আরো দ্রুত সেবা পেতেন সাধারণ মানুষ। আর এ সার্ভার সমস্যার কারণে আড়াই হাজারেরও বেশি ই-নামজারি পেতে বিলম্ব হচ্ছে। সংশ্লিষ্ঠরা বলছেন, অল্প সময়ের মধ্যে ভুমি উন্নয়ন করও অনলাইনের মাধ্যমে আদায় করা সম্ভব হবে।
রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখা থেকে প্রাপ্ত তথ্যে জানাগেছে, মূলত রাজবাড়ী সদর উপজেলায় ২০১৭ সালে, ২০১৮ সালে গোয়ালন্দ ও বালিয়াকান্দি এবং ২০১৮ সালের ডিসেম্বর মাসে কালুখালী ও পাংশা উপজেলাতে ই-নামজারি (ই-মিউটেশন) ও ই-পর্চা প্রদান কার্যক্রম শুরু করা হয়। গত ২০ জুলাই পর্যন্ত জেলার ৫টি উপজেলা থেকে ১৪ হাজার ৯টি ই-নামজারি’র আবেদন পাওয়া গেছে। এর মধ্যে নিস্পত্তি করা হয়েছে ১১ হাজার ৪শত ৮৬টি। ২ হাজার ৫শত ২৩টি আবেদন রয়েছে নিস্পত্তির অপেক্ষায়। অপরদিকে, ২০১৬ সালের জুন মাস থেকে শুরু করা হয় ই-পর্চা’র কার্যক্রম। এই সময়ে আবেদন পাওয়া গেছে ৯ লাখ ৪৮ হাজার ৪শত ৪৫টি, এর মধ্যে নিস্পত্তি করা হয়েছে ৮লাখ ৪৮ হাজার ৭শত ৫২ টি। ই-পর্চা পেতে ১০৫ টাকা ব্যয় করতে হয়। সেই সাথে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে আবেদন করতে হয়। ই-পর্চা বাবদ আয় হয়েছে ৫৮ লাখ ৭৩ হাজার ৭০ টাকা। আর প্রতিটি নামজারির জন্য সরকারী ফি জমা দিতে ১ হাজার ১শত ৭০ টাকা। নামজারি বাবদ আয় হয়েছে ১ কোটি ৩৪ লাখ ৩৮ হাজার ৬শত ২৮ টাকা। মোট আয় ১ কোটি ৯৩ লাখ ১১ হাজার ৬শত ৯৮ টাকা।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হুসাইন বলেন, সার্ভার সমস্যা না থাকলে দ্রুত সময়ের মধ্যেই আবেদনকারীদের কাজ সম্পাদন করা সম্ভব হতো। গত ৭ জুলাই থেকে ৯ জুলাই, ১০ জুলাই থেকে ১১ জুলাই, ১৪ জুলাই থেকে ১৫ জুলাই, ১৭ জুলাই প্রায় সারা দিন সার্ভার সমস্যা ছিলো। তিনি আরো বলেন, একটি সময় দালালদের হাতে হাজারো মানুষ নাজেহাল হয়েছে। এখন আর মানুষকে নাজেহাল হতে হচ্ছে না। আবেদনকারীর নামজারি ও পর্চা তৈরী হয়ে তা ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিজের কাছে পৌছে যাচ্ছে। নামজারি পৌছতে একমাস এবং পর্চা পৌছাতে সময় লাগছে মাত্র সাত দিন। সেই সাথে মোবাইল ফোনে দেয়া হচ্ছে ম্যাসেজ। ফলে কমে গেছে দালালের দৌড়াত্ব, বেঁচে গেছে আবেদনকারীর সময় ও অর্থ। তিনি বলেন, ভুমি উন্নয়ন কর এখন রশিদের মাধ্যমে আদায় করা হচ্ছে। এ ক্ষেত্রে নানা ধরণের অভিযোগ পাওয়া যাচ্ছে। যার ফলশ্রুতিতে ভুমি উন্নয়ন কর আদায়ও অনলাইন ভিত্তিক করা হবে। আগামী বছর থেকে ওই কার্যক্রম শুরু করা হবে। ইতোমধ্যে সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি), একজন তওশিলদার ও একজন সার্ভেয়ারকে প্রশিক্ষণও প্রদান করা হয়েছে। অপরদিকে, জমি অধিগ্রহণ কার্যক্রম এখনো গতানুগতিক ধারায় করা হচ্ছে। ঢাকা জেলায় যে সফটওয়ারের মাধ্যমে কাজ করা হচ্ছে। তা পর্যালোচনা করে দেখা গেছে হাতে লেখার মাধ্যমে কাজ আরো বেশি দ্রুত হচ্ছে। অত্যান্ত স্বচ্ছতার মাধ্যমে জমি অধিগ্রহণের কাজ করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে জমি অধিগ্রহণ বাবদ ১০ কোটি টাকা ক্ষতিগ্রস্থদের প্রদান করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































