চুয়াডাঙ্গার ডাকাতিসহ ৫ মামলার আসামির রাজবাড়ী থেকে লাশ উদ্ধার –
- Update Time : ০৯:৫২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০১৯
- / ৯১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
চুয়াডাঙ্গার ডাকাতিসহ ৫টি মামলার আসামি আহাদ মন্ডল (৫২) এর লাশ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের একটি পাট ক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে রাজবাড়ী থানা পুলিশ এ মরদেহ উদ্ধার করে।
পাঁচুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আলমগীর বলেন, তার ইউপির কৃষ্ণপুর গ্রামের রাস্তার পাশের একটি পাট ক্ষেতে ওই ব্যাক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে খবর দেয়। পড়ে তিনি বিষয়টি পুলিশকে জানান এবং ঘটনাস্থলে যান।
রাজবাড়ী সদর থানার এসআই হিরণ কুমার বিশ^াস জানান, মরদেহটি পাট ক্ষেতে মধ্যে শোয়ানো অবস্থা এবং তার মাথার নিচে স্যান্ডেল ছিলো। চোখের পাশে রক্ত জমাটের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে অন্য কোথা থেকে এই ব্যাক্তিকে এখানে এনে রাখা হয়েছে। তবে মৃত ব্যক্তির পরিচয় উদ্ধার করার চেষ্টা চালিয়ে সন্ধ্যা নাগাদ বায়োমেট্রিক পদ্ধতীতে অবলম্বন করে তারা সফল হন। সে অনুযায়ী তার নাম আহাদ মন্ডল। তার বাবার নাম ভাদু মন্ডল। বাড়ী চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার রায়পুর কুমারপাড়ায়। তার নামে ডাকাতি, বিস্ফোরক আইনসহ ৫টা মামলা রয়েছে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, লাশটি উদ্ধার করে তা ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































