চলে গেলো “২০ময় ২০” –
- Update Time : ০৮:০৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ৮৬ Time View
চলে গেল ২০২০ সাল। আগামীকাল থেকে শুরু হবে ২০২১ সাল গননা। বিগত বছরটা ছিলো অন্যরকম। এতো খারাপ সময় হয়তো অতিতে কখনো আসেনি মানুষের জীবনে। পুরো পৃথিবী যেন গিয়েছে থমকে। বিষময় করে রেখেছিলো এই ২০২০ সালটা।
কেউ কেউ হারিয়ে ফেললো খুব কাছের মানুষদের কে। হারিয়ে গেল অনেক বৃদ্ধিজীবি, চিকিৎসক, ব্যবসায়ী, ধর্মীয় নেতা, নাট্যকার অভিনেতা ও সাধারণ হাজারো মানুষ। এই ২০ সালে হয়তো কোন দাম্পত্যের মধ্যে হয়েছে অনেক মিল, আবার কারও হয়েছে বিচ্ছেদ। আবার কারো হয়তো সুযোগ হয়েছে তার কাছের মানুষটিকে আরও কাছে থেকে চেনার।
তবে করোনা মহামারির কারণে সবচেয়ে ক্ষতি হয়েছে ছাত্র-ছাত্রীদের। তাদের শিক্ষার আলো নিভু নিভু করে দিয়েছে এই ২০ সাল। অনেকেই আবার অভাবটাকে অনেক বেশি অনুভব করেছে। কষ্টেই কেটেছে বেশির ভাগই মানুষ।
তাই আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে প্রাথনা করি এই নতুন বছর টা যেন আমাদের সবাই কে সব মন্দ ও খারাপ কাটিয়ে অনেক অনেক ভালো রাখেন। সবাই অনেক অনেক ভালো থাকেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইলো।
লেখক- সোমা হাসান, রাজবাড়ী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































