গোয়ালন্দ মোড়ে আলোচনা সভা ও হেলমেট বিতরণ –
- Update Time : ১০:৩০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮
- / ৫০ Time View
নজরুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ শুক্রবার বিকালে ঢাকা- খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় মেসার্স স্বপ্তবর্ণা ফ্লিলিং ষ্টেশন চত্বরে জনস্বার্থমূলতক ‘আমরা প্রতিবাদী ব্যবসায়ী জনতা’ এর উদ্যোগে ‘ হেলমেট নাই, তো তেল নাই’ শিরোনামে এক আলোচনা সভা ও মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আমরা প্রতিবাদী ব্যবসায়ী জনতা’র কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. শিহাব রিয়াত আলম অনুষ্ঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করেন রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি, বিপিএম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মাহমুদ সুমন, তথ্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মাসুদ লস্কর, শহীদওহাবপুর ইউপি আ:লীগের সাধারণ সম্পাদক মো. শাহিন খান, আমরা প্রতিবাদী ব্যবসায়ী জনতা’র গোয়ালন্দ উপজেলা কমিটির সভাপতি অপূর্ব শাহা দ্রিজেন সহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সদর থানার ওসি তারিক কামাল, আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মাসুদ পারভেজ ভুইয়া, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রর ইন্সপেক্টর শহিদুল ইসলাম, আমরা প্রতিবাদী ব্যবসায়ী জনতা’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. খন্দকার মনিরুজ্জামান, গোয়ালন্দ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. জলিল মন্ডল, সিদ্দিক মিয়া, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম পারভেজ, সাংগঠনিক সম্পাদক হোসাইন মাহমুদ, দৌলতদিয়া ঘাট শাখার সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি মো. তোফাজ্জেল হোসেন তপু, সদর কমিউনিটি পুলিশিং কমিটির সহ-সভাপতি ইব্রাহিম মল্লিক বাবু, কামরুল ইসলাম কামাল প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































