গোয়ালন্দে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে চারা বিতরণ –
- Update Time : ১১:১৬:১৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মুজিবশতবর্ষ উপলক্ষে রাজবাড়ীর বিভিন্ন উপজেলায় বনবিভাগ কতৃক বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ৫ হাজার বনজ, ফলদ ও ঔষধী বৃরে চারা বিতরণ করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদের হলরুমে ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের মাঝে ১হাজার ৬’শ চারা বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ কাজী কেরামত আলী।
বিতরণকৃত চারাগুলোর মধ্যে রয়েছে আম, লিচু, নারিকেল, সুপারি, পেয়ারা, লেবু, জাম, হরতকি, আমলকি, বহেরা, অর্জুন ও মেহগনি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হোসেন ফকির, ছোটভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইউনুস মোল্লা প্রমূখ।
এসময় কাজী কেরামত আলী এমপি বলেন, সঠিক পদ্ধতিতে চারা রোপন ও রোপনোত্তর পরিচর্যা এবং বিশেষ করে গরু ছাগল ইত্যাদি গৃহপাালিত পশুর কবল থেকে চারাকে রক্ষার বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় তিনি আরো বলেন, বৃক্ষ প্রকৃতির মহা মূল্যবান সম্পদ। পরিবেশের দৃষন রোধ করে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে বৃক্ষের কোন বিকল্প নাই। তাই এ সকল চারা একদিন বৃক্ষে পরিনিত হয়ে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদে পরিনত হবে। অন্যদিকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি বিভিন্ন পাখীদের জন্য অভয়াশ্রম হিসেবে কাজে লাগবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































