গোয়ালন্দের ১৭০ পরিবার বিনামূল্যে পেলো নগদ অর্থ ও ঢেউটিন
- Update Time : ০২:৩৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ৩২৬ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ ও অসহায় ১৭০ জন পরিবারের মাঝে বাড়িঘর মেরামত ও পুনঃনির্মানের লক্ষে মানবিক সহায়তা হিসাবে নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলায়তনে প্রতিটি পরিবারকে নগদ ৩ হাজার টাকা ও ১ বান্ডেল করে ঢেউটিন দেওয়া হয়।
এতে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
গোয়ালন্দ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মামুনুর রশিদ, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমূখ।
এ সময় উপজেলার চার ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































