ব্রেকিং নিউজঃ
গোয়ালন্দের পদ্মার এক কাতল ৬০ হাজারে বিক্রি
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১০:১১:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার একটি কাতল মাছ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ২৫ কেজি ৬০০ গ্রাম ওজনের ওই কাতলটি বিক্রি করেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
বিষয়টি নিশ্চিত করে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, বুধবার দুপুর ২টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে বাহিরচর এলাকায় পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে স্থানীয় জেলে সোনাই হালদারের জালে। পরে বেশি দামে বিক্রির আশায় বিকেলে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার আনোয়ার খাঁর আড়ত থেকে উন্মুক্ত নিলামডাকে ২ হাজার ৩০০ টাকা কেজি দরে কাতলটি ৫৭ হাজার ৫০০ টাকায় কেনেন তিনি।
পরে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার গুলশান এলাকার এক ব্যবসায়ী কাছে কাতল মাছটি ৬০ হাজার টাকায় বিক্রি করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































