কেন্দ্রীয় নেতাদের নিয়ে রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ, বিশৃঙ্খলা –
- Update Time : ১০:৫৭:২১ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে রাজবাড়ীতে বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। ওই সমাবেশে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা এবং চেয়ার ভাংচুরের ঘটনা ঘটেছে।
দলীয় নেতা-কর্মীদের সাথে কথা বলে জানাগেছে, বুধবার বিকালে জেলা বিএনপি কার্যালয় চত্বরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে বিএনপি বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। ওই সমাবেশে কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এ্যাডভকেট গৌতম চক্রবর্তী, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং নাছিরুল হক সাবু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর (উত্তর)-এর সভাপতি ফকরুল ইসলাম রবিন, কৃষক দলের কেন্দ্রীয় সহ সভাপতি এ্যাডঃ আসলাম মিয়া, ছাত্র দলের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক জামিল হোসেনসহ অন্যান্যরা বক্তৃতা করেন।
ওই সমাবেশ শুরুর দিকে রাজবাড়ী জেলা বিএনপি’র দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পরে। এক পর্যায়ে সমাবেশ স্থালের চেয়ার ভাংচুর, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। যদিও পরবর্তীতে নেতাদের হস্তক্ষেপে পরিস্থিত শান্ত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































