কালুখালীর মাহাথির এ্যগ্রো লিমিটেড উদ্বোধন করলেন লেঃ জেঃ মোল্লা ফজলে আকবর –
- Update Time : ০৯:৩৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯
- / ৮৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীতে মহিষ ও গরুর খামার উদ্বোধন করেছেন ডিজিএফআই-এর সাবেক মহা-পরিচালক লেঃ জেঃ মোল্লা ফজলে আকবর। তিনি আজ শুক্রবার দুপুরে জেলার কালুখালী উপজেলা সদরের চাঁদপুর এলাকায় স্থাপিত ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খানের মালিকানাধিন মাহাথির এ্যগ্রো লিমিটেড নামক খামারটির উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত মিলদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মেজর জেনারেল সাঈদ মাসুদ চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ নজরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা।

মাহাথির এ্যগ্রো লিমিটেডের মালিক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান বলেন, ৭০টি গরু এবং ৩৫টি মহিষ নিয়ে তিনি তার খামারটির যাত্রা শুরু করেছেন। প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে তিনি গুরু ও মহিষ গুলোর পরিচর্যা শুরু করেছেন। আশা করছেন তিনি সফল ও লাভ জনক একটি খামার গড়ে তুলতে পারবেন।
ডিজিএফআই-এর সাবেক মহা-পরিচালক লেঃ জেঃ মোল্লা ফজলে আকবর ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান এ খামারটিকে স্বাগত জানিয়ে বলেন, ভারত ও নেপালের মত আমাদের দেশেও পর্যপ্ত পরিমানের গরু ও মহিষের খামার স্থাপন করা দরকার। এতে করে দেশে মাংসের চাহিদা পূরণ হবার পাশাপাশি এলাকার মানুষের কর্মসংস্থান বাড়বে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































