কালুখালীতে শান্তিপূর্ণভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু –
- Update Time : ০৭:১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আজ বৃহস্পতিবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে ৩ টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে জেএসসি ও জেডিসি পরীক্ষ শুরু হয়েছে। এ বছরে উপজেলার কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে সহ ৩টা ভ্যেনুতে বাংলা ও বাংলা ১ম পত্রে ১২৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৮২ জন অংশগ্রহণ করে, হোগলাডাঙ্গী ইসলামিয়া কামিল মডেল মাদরাসা কেন্দ্রে কুরআন মাজিদ ও তাজবীদ বিষয়ে ৪৬০ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১৬ জন অংশগ্রহণ করে অপরদিকে মৃগী বহুমূখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২টি ভ্যেনুতে ১১৫০ জন পরীক্ষার্থীর মধ্যে ১১২৭ জন অংশগ্রহণ করে। সকাল ১০ টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত পরীক্ষা চলাকালীন সময়ে সার্বিক দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার। নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে মোঃ হাবিবুল্লাহ হাবিব ও কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম লুনা, বিভিন্ন কেন্দ্র ও ভ্যেনুতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, সমবায় অফিসার মোল্লা সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদ, সহকারী মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু, কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোঃ আয়ুব আলী, অধ্যক্ষ মাওঃ নুরুল ইসলাম হেলাল, প্রধান শিক্ষক রেজাউল আলম, সহকারী কেন্দ্র সচিব মোঃ সিহাব উদ্দিন, শাজাহান আলী, আঃ খালেক, মোখলেছুর রহমান, অধ্যক্ষ মাওঃ লুৎফর রহমান দায়িত্ব পালন করেন। এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী হিসেবে পুলিশ কর্মকর্তাবৃন্দ তৎপর ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































