করোনা ভাইরাসের কাছে খোলা চিঠি: ডাক্তার হাবিবা জেসমিন-
- Update Time : ০৪:০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / ৬৪ Time View
ডাক্তার হাবিবা জেসমিন, ল্যাম্পেরিয়ার, ফ্রান্স
আপনাকে ভাই বলবো না বোন বলবো বুঝতে পারছিনা, যাই বলি কিছু মনে নিবেন না আর বেয়াদবি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। আপনার নিশ্চয়ই খুব শখ হয়েছিল পৃথিবী ভ্রমণের, ভ্রমণ তো করলেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গেলেন, পৃথিবীকে জগা খিচুড়ি বানিয়ে ফেললেন, কতো মানুষের স্বপ্ন ভেঙে চুরমার করে দিলেন, কতো সন্তান কে বাবা মা হারা হতে হলো আপনার জন্যে, কতো ভাই বোন হারালো, কত স্ত্রী স্বামী হারিয়ে বিধবা হলো, কত বন্ধু হারালো বন্ধু, আপনার কি কস্ট হয় না এদের কান্না দেখে আপনি যে বাংলাদেশে গেলেন ঐদেশের গরীব গুলো কিন্তু আপনাকে একদমই পাত্তা দিচ্ছে না, যদি দিতোই তাহলে আ্যম্বুলেন্স দুয়ারে রেখে আপনাকে সাথে নিয়ে মর্জিনা আপা মার্কেটে যেতে পারে? আপনার তো একটা ইজ্জত আছে আমি মনে করি। কারন আপনি তো কাউকে, কোনো ঔষধ কে তোয়াক্কা করেন না।
এই যে মানুষ গুলো মারা যাচ্ছে অনেকের দাফন কাফন ঠিকমতো হচ্ছে না। কোন প্রিয়জন ই তার প্রিয় জনের মুখটা শেষবারের মতো দেখতে পারছে না, আপনার কি খারাপ লাগছে না?? এই যে আপনি সবার আরাম কে হারাম করে দিলেন, আনন্দ ফুর্তি কে মাটি করে দিলেন, কত্ত গুলো অনুষ্ঠান গেল, পার্বন গেল কেউ কোন টাই পালন করতে পারল না। কত্ত কত্ত কাপড় চোপড় কিনেছিল পরতে পারলো তো নাই উল্টা আপনি হিজাব নেকাব টুপি ধরিয়ে দিলেন হাতে। যাওয়ার কথা ছিল অনেকের আনন্দ ভ্রমণে আর আপনি করলেন কি! ভয় দেখিয়ে এদের ঘরবন্দী করে ফেললেন।
আমরা মানুষেরা আমাদের বেশী বাড় বেড়েছিল, আপনি শিক্ষা একটা দিয়ে গেলেন। ধনী, গরীব,সাদা কালো একদম এক কাতারে রাখলেন, কোনো পার্সিয়ালিটি করেননি আপনি। আপনার এই সততা আমাকে মুগ্ধ করেছে, বিমোহিতো করেছে।
আমরা মানুষেরা আমাদের বেশী বাড় বেড়েছিল, অনেকেই হয়তো এই ধাক্কায় হেদায়েত হয়ে গেছে, আর যেগুলো হয়নি সেগুলোর আর হবে ও না কারন আল্লাহ তায়ালা তো পবিত্র কোরআন এ বলেছেন কিছু মানুষের অন্তরে সীল গালা করে দিয়েছেন, ঐ গুলো কোনো দিনও ভালো হবে না, এগুলোর বিচার হবে মৃত্যুর পর।
প্লিজ আপনি এবার চলে যান, এই যে আপনি যুদ্ধ করতে এসেছেন আমাদের সাথে কিন্তু আমাদের তো যুদ্ধ করার মত ঢাল তলোয়ার কিছুই নাই, যুদ্ধ করতে হয় সমানে সমানে, দুর্বলের সাথে যুদ্ধ করায় কোনো বাহাদুরি নাই বরং লজ্জার ব্যাপার। শেষে জাস্ট একটা অনুরোধ, রাখবেন আশা করি, যাওয়ার আগে আমার দেশের ধনী গুলো রে বলে যান চুরি চামারি বন্ধ করে, দেশের টাকা বিদেশে না দিয়ে মান্যবরেরা যাতে দেশের চিকিৎসা ও চিকিৎসকদের দিকে মনোযোগ দেয়, আরও বলে যান আর একবার যদি আসেন তাহলে কিন্তু বিদেশে চিকিৎসা করাতে না পারার জন্যে হতাশার সময় টুকু ও পাবে না।
(রোগ দেয়া নেয়ার ক্ষমতা রাখেন মহান আল্লাহ, আল্লাহ আপনি আমাদের মাফ করুন , হেদায়েত করুন ও হেফাজত করুন, আমীন)
লেখক –
ডাঃ হাবিবা জেসমিন (মিমচা মিঃ ২৪ ব্যাচ) এখন কর্মস্থল, হাসপাতাল ল্যাম্পেরিয়ার, ফ্রান্স।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































