কঠোর প্রশাসন : জনমনে বিভ্রান্তি এড়াতে রাজবাড়ীতে প্রচারণা –
- Update Time : ০৮:৪৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
- / ৮৬ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের বিভিন্নস্থানে লবনের দাম বৃদ্ধি নিয়ে রাজবাড়ীতে সাধারন জনগণসহ সর্বস্তরের মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জনমনের বিভ্রান্তি দুর করতে রাজবাড়ী বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা পুলিশ ও ডিবি পুলিশের সদস্যরা। এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরীফ উজ জামান, ডিবি পুলিশের ওসি ওমর শরীফ প্রমুখ।
এদিকে জেলা তথ্য অফিস জনগণকে সচেতন করতে শহরে মাইকিং করছে এবং কোন ব্যবসায়ী লবনের দাম বেশি নিলে প্রশাসনকে জানানোর জন্য নির্দেশ দিচ্ছেন।
জানাগেছে, দেশের বিভিন্নস্থানের জনগণের মাধ্যমে লবনের বাড়তির দামের খবর জেনে রাজবাড়ীতে সাধারন জনগনসহ সবার মাঝে গুনজনের সৃষ্টি হয়। এ সময় অনেকে স্থানীয় হাট বাজারসহ বিভিন্নস্থানের মুদি দোকান গুলোতে গিয়ে দুই থেকে ৫ কেজি করে লবন ক্রয় করেন, কেউ কেউ ১০ কেজিও ক্রয় করেন এবং ফোনের মাধ্যমে স্বজনদের লবনের বাড়তি দামের খবর জানান। এভাবে প্রচার হতে থাকে লবনের বাড়তি দামের খবর। তবে এখনো রাজবাড়ীতে লবনের দাম স্বাভাবিক রয়েছে।
রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরীফ উজ জামান জানান, লবনের দাম বৃদ্ধি নিয়ে জনমনে গুজব সৃষ্টি হয়েছে। যে কারণে পুলিশ বাজার মনিটরিং করছেন। এখন পর্যন্ত রাজবাড়ীর বাজার স্থিতিশীল। কোথাও লবনের দাম বেশি নেওয়া হচ্ছে না। অভিযোগ পেলে সত্যতা যাচাই করে ব্যবস্থা গ্রহন করা হবে।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, লবণের কোন সংকট নেই। বাজার মনিটরিং করার জন্য বিশেষ টিম কাজ করছে। গুজবে কান না দেওয়ার জন্যেও তিনি সাধারণ মানুষের প্রতি আহবান জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































